আপনি যদি পোষা প্রাণী কেনাবেচা করতে চান অথবা আপনার প্রিয় পোষা প্রাণীর জন্য একটি নতুন ঘর খুঁজে দিতে চান, তাহলে mypetsbd.com আপনার জন্য আদর্শ প্ল্যাটফর্ম। এই ব্লগে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করে একটি বিজ্ঞাপন পোস্ট করবেন।
ধাপঃ ০১ mypetsbd.com ওয়েবসাইটে প্রবেশ করুন
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে লিখুন www.mypetsbd.com এবং আমাদের হোমপেজে প্রবেশ করুন।

নিচের ছবিতে চিহ্নিত অংশ গুলো লক্ষ্য করুন এবং নিন্মোক্ত নির্দেশনা গুলো অনুসরণ করুন।

ধাপঃ ০২ রেজিস্ট্রেশন করুন (নতুন অ্যাকাউন্ট তৈরি)
- উপরের ডান পাশে থাকা “log in/Register” বা “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার নাম, ইমেইল, ফোন নম্বর ও পাসওয়ার্ড দিন।
- ‘Submit’ বাটনে ক্লিক করুন।
- আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে – সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি নিশ্চিত করুন।
- ইমেইল/পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- অথবা, Connected With থেকে আপনার জিমেইল আইডি সিলেক্ট করে খুব দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবেন

ধাপঃ ০৩ অ্যাকাউন্টে লগইন করুন রেজিস্ট্রেশনের পর, “Login” অপশন থেকে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপঃ ০৪ নতুন বিজ্ঞাপন পোস্ট করুন
লগইন করার পরে “Post an Ad” বা “বিজ্ঞাপন দিন” বাটনে ক্লিক করুন।এবং যেকোনো একটি অপশন বাছাই করুন আপনি যদি কোনো এড দিতে চান তবে Post New Ad অপশন সিলেক্ট করুন | অন্যথায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক বা চাকরি দাতা হয়ে থাকেন তবে Post New Job অপশন সিলেক্ট করুন

বিজ্ঞাপনের তথ্য পূরণ করুন:
- বিজ্ঞাপনের শিরোনাম লিখুন (যেমন: “একটি আদুরে বিড়াল বিক্রি হবে”)
- বিভাগ: পোষা প্রাণীর প্রজাতি (কুকুর, বিড়াল, পাখি ইত্যাদি)
- বিস্তারিত: বয়স, লিঙ্গ, স্বাস্থ্য, মূল্য, লোকেশন
- ছবি: ১-২টি স্পষ্ট ছবি আপলোড করুন
যোগাযোগের তথ্য: ফোন নম্বর/ঠিকানা দিন।
সাবমিট: “Publish” বাটনে ক্লিক করে বিজ্ঞাপন লাইভ করুন।


সব তথ্য চেক করে “Submit” করুন।
আপনার বিজ্ঞাপন এখন আমাদের ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে!
কিছু গুরুত্বপূর্ণ দিক
- নিশ্চিত করুন যে আপনি আসল ও নির্ভরযোগ্য তথ্য দিচ্ছেন।
- প্রতারণা এড়াতে অচেনা লোকের সঙ্গে লেনদেনে সতর্ক থাকুন।
- ছবি পরিষ্কার ও বাস্তব হোক – এটি বিজ্ঞাপনের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
শেষ কথা
mypetsbd.com-এ বিজ্ঞাপন পোস্ট করা খুবই সহজ এবং ব্যবহারবান্ধব। আমরা বিশ্বাস করি, আপনি আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পোষা প্রাণীর জন্য সঠিক ক্রেতা বা নতুন ঘর খুঁজে পাবেন।
যেকোনো সমস্যায় সাপোর্ট টিম-এর সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@mypetsbd.com
📞 ফোন: +8801845742379
🎉 এখনই আপনার পোষ্যর জন্য সঠিক ক্রেতা/বিক্রেতা খুঁজুন!
👉 এখানে ক্লিক করে বিজ্ঞাপন দিন
